জল্পনাই হল সত্যি, জেডিইউ-তে যোগ দিলেন নীতীশের পুত্র নিশান্ত কুমার

পাটনা : জল্পনা ছিল। অবশেষে তা সত্যি হলো। রাজনীতিতে পা রাখলেন নীতীশ কুমারের পুত্র নিশান্ত কুমার। রবিবার আনুষ্ঠানিকভাবে জনতা দল (ইউনাইটেড)-এ যোগ দেন তিনি। উল্লেখ্য, রাজ্যসভায় মনোনয়ন জমা দিয়েছেন নীতীশ।

এখন নিশান্তকে জেডিইউ কী দায়িত্ব দেয় সেটাই দেখার। পাটনায় কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং, জেডিইউ নেতা সঞ্জয় কুমার ঝা প্রমুখ নীতীশের ছেলেকে তাঁদের দলে বরণ করে নেন।

নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমার জনতা দল (ইউনাইটেড) দলে যোগ দেওয়ার পর বলেন, “আমি সকলকে ধন্যবাদ জানাই। আপনারা সকলে আমার উপর যে আস্থা রেখেছেন, আমি তা পূরণ করার চেষ্টা করব। গত ২০ বছরে আমার বাবা যা করেছেন তাতে আমি, সমগ্র বিহার এবং সমগ্র দেশ গর্বিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =