পাইকপাড়ায় বিস্ফোরণ ও আগুন! আতঙ্ক ছড়ালো এলাকায়

কলকাতা : আচমকাই বিস্ফোরণ পাইকপাড়ায়! শনিবার সকালে স্থানীয় একটি ক্লাবে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের। বিস্ফোরণের অভিঘাতে ক্লাবের টিনের চাল উড়ে উড়ে যায় পাশের ৬ তলা বাড়ির ছাদে।

ক্লাবঘরে আগুনও লেগে যায়। কী থেকে বিস্ফোরণ, এখনও তা স্পষ্ট নয়। তবে স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, ক্লাবের ভিতর বোমা রাখা ছিল। একাধিক বিস্ফোরণে পাইকপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রের খবর, শনিবার সকল ৬.১৫ মিনিট নাাগদ খুব জোরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ক্লাবঘরটি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গিয়েছে দেওয়াল। আগুনও ধরে যায়। খবর পেয়ে ঘটনস্থলে এসে পৌঁছয় পুলিশ ও দমকল। শুরু হয়েছে তদন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + seven =