কড়া নিরাপত্তায় রাজ্যজুড়ে সম্পন্ন এসএসসি গ্রুপ সি পরীক্ষা

কলকাতা :- রবিবার নির্বিঘ্নে মিটলো এসএসসি গ্রুপ সি পরীক্ষা। কড়া নিরাপত্তা বলয়ে রাজ্যজুড়ে অনুষ্ঠিত হল এসএসসি গ্রুপ সি নিয়োগ পরীক্ষা। স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে এবার একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন।সকাল থেকেই বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে উপচে পড়া ভিড় দেখা যায়। নির্ধারিত সময়ের অনেক আগেই পরীক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে পড়েন। দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১টা ৫০ মিনিটে।এবারের সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত ছিল ঢাকা জুতো পরে কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা।

চটি ছাড়া অন্য কোনও জুতো পরে ঢোকা যায়নি পরীক্ষা কেন্দ্রে; অনেকে ঢাকা জুতো পরে আসায় তাঁদের খালি পায়েই প্রবেশ করতে হয়েছে। প্রশ্নফাঁস ও নকল রুখতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কমিশন।মোবাইল ফোন, স্মার্টওয়াচ-সহ সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। একাধিক কেন্দ্রে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হয়।

সিসিটিভি নজরদারি এবং বাইরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।অতীতের বিতর্কের পুনরাবৃত্তি এড়াতে প্রশাসনের বার্তা স্পষ্ট—কোনও রকম ঝুঁকি নয়। কমিশন সূত্রে জানা গেছে, কড়া নিরাপত্তার মধ্যেই শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =