দুবাইয়ে আটকে অভিনেত্রী সোনাল চৌহান, সাহায্য চাইলেন প্রধানমন্ত্রীর কাছে

নয়াদিল্লি : মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের পরিস্থিতিতে বিমান বাতিল হওয়ায় অভিনেত্রী সোনাল চৌহান দুবাইতে আটকে পড়েছেন।

নিরাপদে ভারতে ফিরে আসার জন্য সাহায্য চেয়ে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, তিনি দুবাইতে “আটকে পড়েছেন।” চলমান এই সংকটের সময় সরকারের “সমর্থন” চেয়েছেন সোনাল।

সামাজিক মাধ্যমের পোস্টে সোনাল লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী চলমান সংকটের মধ্যে আমি বর্তমানে দুবাইতে আটকে পড়েছি। ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ভারতে ফিরে আসার কোনও স্পষ্ট উপায় নেই। নিরাপদে বাড়ি ফেরার জন্য আমি সরকারের কাছ থেকে সহায়তা চাইছি। সরকারের কাছ থেকে যে কোনও সহায়তা এবং নিরাপদে ফিরে আসার জন্য নির্দেশনা পেলে আমি গভীরভাবে কৃতজ্ঞ থাকব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 9 =