আবগারি দুর্নীতি মামলা থেকে আদালতের অব্যাহতি কেজরিওয়াল ও সিসোদিয়াকে

নয়াদিল্লি : আবগারি দুর্নীতি মামলা থেকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও আম আদমি পার্টির প্রথম সারির নেতা মণীশ সিসোদিয়াকে অব্যাহতি দিল দিল্লির আদালত। কোনও তথ্য ছাড়াই তাঁদের ওই মামলায় জড়ানোর জন্য সিবিআইকে তিরস্কার করেছে আদালত। বিচারক জানিয়েছেন, চার্জশিটে অনেক ত্রুটি রয়েছে। অভিযোগের স্বপক্ষে কোনও সাক্ষী বা বিবৃতিতে মত পাওয়া যায়নি।

দিল্লির আবগারি কেলেঙ্কারি মামলা থেকে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং দলের নেতা মণীশ সিসোদিয়াকে রেহাই দিল রাউস অ্যাভিনিউ আদালত। শুক্রবার বিশেষ আদালতের বিচারক জিতেন্দ্র সিং আম আদমি পার্টির এই দুই নেতাকে ‘ক্লিন চিট’ দিয়েছেন। পাশাপাশি এই মামলায় যুক্ত আরও ২৩ জনকেও স্বস্তি দিয়েছে আদালত। এ দিন আদালতের ভর্ৎসনার শিকার হয় সিবিআই। তদন্তে ত্রুটির প্রসঙ্গও উল্লেখ করা হয় সেখানে। বিচারক জানান, এই মামলার চার্জশিটে অনেক ত্রুটি, ফাঁকফোকর রয়েছে।

অভিযোগের সমর্থনে কোনও সাক্ষী বা বিবৃতি পেশ করা হয়নি। মণীশ সিসোদিয়ার বিরুদ্ধেও কোনও গ্রহণযোগ্য মামলা গঠন করতে পারেনি সিবিআই, সেই বিষয়টিও উল্লেখ করেছে আদালত। উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়ায় মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে জড়ানো হয়েছিল বলে জানিয়েছে আদালত। এই মামলায় মূল অভিযুক্ত কুলদীপ সিংয়ের বিরুদ্ধেও উপযুক্ত তথ্য প্রমাণের অভাব ছিল বলে পর্যবেক্ষণ কোর্টের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 5 =