ফের বোমাতঙ্ক দিল্লিতে, আর্মি পাবলিক স্কুলে বোমা হামলার হুমকি

নয়াদিল্লি : দিল্লি ক্যান্টনমেন্টের আর্মি পাবলিক স্কুলে বোমা হামলার হুমকি। ক্যাম্পাসে একটি বিস্ফোরক পুঁতে রাখা হয়েছে বলে সতর্ক করে এসেছে ই-মেল। তল্লাশি শুরু করেছে পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড।

দিল্লি পুলিশ ও দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার ধৌলা কুয়ানের আর্মি পাবলিক স্কুল ছাড়াও লোধি রোডের এয়ার ফোর্স বাল ভারতী স্কুলে বোমা হামলার হুমকির ইমেল পাওয়া যায়।

হুমকি ইমেলের প্রেক্ষিতে তল্লাশি চালানো হয়, পৌঁছে যায় দমকল বাহিনীও। তবে, এখনও পর্যন্ত সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বোমা হামলার হুমকি বেড়েই চলেছে। মাঝেমধ্যেই হুমকি ইমেল পাচ্ছে দিল্লির একাধিক স্কুল। পুলিশের তৎপরতা সত্ত্বেও এই হুমকি ইমেল পাঠানো বন্ধ হচ্ছেই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − six =