মুম্বই : ভারতীয় অর্থনীতি নিয়ে আশার কথা শোনালেন সেবির চেয়ারম্যান তুহিন কান্তি পান্ডে। তিনি বলেন, ভারত দ্রুততম ক্রমবর্ধনশীল প্রধান অর্থনীতির মধ্যে রয়েছে।
সোমবার মুম্বইয়ে আয়োজিত পোর্টফোলিও ম্যানেজারস কনক্লেভে সেবি-র চেয়ারম্যান তুহিন কান্ত পান্ডে বলেন, “ভারত দ্রুততম ক্রমবর্ধনশীল প্রধান অর্থনীতির মধ্যে রয়েছে।”
তিনি আরও বলেন, “বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে রয়েছে ভারত। এই প্রবৃদ্ধি ধনী বিনিয়োগকারীদের সংখ্যাও বৃদ্ধি করবে, যারা মানসম্মত পণ্যের বাইরে পেশাদারভাবে পরিচালিত বিনিয়োগ সমাধান খুঁজছেন।”

