পাঁচ ম্যাচে ৭৫ গোলের লজ্জা, লিগ থেকে দল তুলে নিল মহামেডান 

পাঁচ ম্যাচে ৭৫ গোল। এক অন্যন্য লজ্জার রেকর্ড মহামেডানের। এআইএফএফ সাব জুনিয়র লিগে গোল খাওয়ার নজির গড়ল মহামেডান স্পোর্টিং ক্লাব। শেষমেশ লিগ থেকে দল তুলে নিল ক্লাব কর্তৃপক্ষ। মোহনবাগানের কাছে ২৩ গোল এবং ইস্টবেঙ্গলের কাছেও ১৪ গোল খেয়েছে মহামেডানের জুনিয়ররা। বাকি বয়সভিত্তিক টুর্নামেন্টগুলিতেও আশানুরূপ ফল করতে পারছে মহামেডান।
অবশেষে ফেডারেশনকে মহামেডান ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা আর খেলবে না এই টুর্নামেন্টে। বুধবার বাকি দলগুলোর কাছে ই-মেল পাঠিয়ে জানিয়ে দিয়েছে ফেডারেশন যে, এই মরশুমে সাব জুনিয়র প্রতিযোগিতা থেকে দল তুলে নিয়েছে মহামেডান। পাঁচ ম্যাচে একটিও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি তারা। ফলে লিগ তালিকায় একেবারে শেষে রয়েছে সাদা-কালো ব্রিগেড। সর্বভারতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতা থেকে মহামেডানের মতো ঐতিহ্যশালী ক্লাবের দল তুলে নেওয়া সত্যিই লজ্জার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 19 =