নয়াদিল্লি : মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এআই ইমপ্যাক্ট সামিটে যোগ দেবেন না বলে মঙ্গলবার সকালে ছড়ায় জল্পনা। কিন্তু এই তথ্য ওড়ালেন গেটসের মুখপাত্র।
তিনি নিশ্চিত করেছেন এআই ইমপ্যাক্ট সামিটে বক্তব্য রাখবেন গেটস। এপস্টিন বিতর্কের জেরেই নতুন দিল্লিতে আয়োজিত এই সামিটে যোগ দিচ্ছেন না বলে জল্পনা ছড়িয়েছিল।
পরে গেটস ফাউন্ডেশনের মুখপাত্র জানান, গেটস ফাউন্ডেশনের চেয়ারম্যান বিল গেটস ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটে যোগ দিচ্ছেন। তিনি নির্ধারিত সময়সূচী অনুসারে নিজের মূল বক্তব্য রাখবেন।

