সাউথ ব্লকের দিন শেষ, ব্রিটিশ আমলের এই ভবনে হয়ে গেল কেন্দ্রীয় মন্ত্রিসভার শেষ বৈঠক

নয়াদিল্লি : সাউথ ব্লকের দিন শেষ, শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার শেষ বৈঠক হয়ে গেল ব্রিটিশ আমলের এই ব্লকে।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন জানিয়েছেন, ১৩ ফেব্রুয়ারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন প্রধানমন্ত্রীর কার্যালয় ‘সেবা তীর্থ’ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। ভারতকে উপনিবেশ হিসেবে ধরে রাখার জন্য ব্রিটিশরা সাউথ ও নর্থ ব্লক তৈরি করেছিল।

১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভ করে, কিন্তু তৎকালীন সরকার নিজেদের কাজের জন্য এই ভবনগুলি ব্যবহার করতে থাকে। স্বাধীনতার পর থেকে, প্রধানমন্ত্রীর কার্যালয় সাউথ ব্লকের অফিস থেকে কাজ করে আসছে। আমরা আনন্দিত যে, সাউথ ব্লকের এই অফিসে শেষবারের মতো কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =