নয়াদিল্লি : আসন্ন ভারত এআই ইম্প্যাক্ট সামিটে ২০ জন রাষ্ট্র নেতা যোগ দিতে চলেছেন। আগামী ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি ওই সম্মেলনে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভা, স্পেনের রাষ্ট্রপতি পেদ্রো স্যাঞ্চেস পেরেজ কাস্তেজোন যোগ দেবেন।
এছাড়াও সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি গাই পার্মেলিন, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক শুফ, সংযুক্ত আরব আমীরশাহী আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মহম্মদ বিন জায়েদ আল নাহিয়া, মরিশাসের প্রধানমন্ত্রী ডঃ নবীনচন্দ্র রামগুলাম, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকে, সেশলসের উপ রাষ্ট্রপতি সেবেস্তিয়ান পিল্লে এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে উপস্থিত থাকবেন।

