বুধবার এআইএফএফের অনূর্ধ্ব-১৪ সাব জুনিয়র ইউথ লিগে নজিরবিহীন স্কোরলাইন। মোহনবাগান ২৩ গোল দিল মহামেডানকে। ম্যাচ শেষে ফলাফল মোহনবাগানের পক্ষে ২৩-০। মহামেডান স্পোর্টিংয়ের ঘরের মাঠে তাদের ছেলেরাই পর্যুদস্ত হল। খেলা শুরুর প্রথম মিনিটেই দর্পণের গোলে এগিয়ে যায় মোহনবাগান। ৮ গোল করে অনুব্রত বাউল দাস। ৬ গোল করেন দর্পণ।
বাগানের হয়ে বাকি গোলগুলি করেছে সিদু সোরেন (২), অধিনায়ক সাগ্নিক কুণ্ডু ((২), কার্তিক হেমব্রম (২), জিয়ন হাঁসদা (১) ও যিশু চক্রবর্তী (১), শেখ সাকিবউদ্দিন (১)। ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জেতার রেকর্ড হল ৩৬-০ গোলের। ১৮৮৫ সালে স্কটিশ কাপে বন একর্ডের বিরুদ্ধে এই নজির গড়েছিল আর্ব্রোথ। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলে ২০০১ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সামোয়াকে ১৩ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া দল। এদিন মোহনবাগানের অনুব্রত বাউল দাস ৮ গোল করলেও রেকর্ডের দিক থেকে পিছিয়ে। এর আগে ১৯৮৭ সালে নেপালের গণেশ থাপা ভুটানের বিপক্ষে একাই করেছিলেন ৫ গোল। সেই রেকর্ড ছত্রভঙ্গ করলেন অনুব্রত।

