বহুতলের ছাদ লোহার রড পড়ে হাওড়ায় মৃত দুই

হাওড়া : একটি ১৩ তলা বহুতলের ছাদ থেকে মোটা লোহার রড পড়ে বাড়িটির নীচে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তির মৃত্যু হল। মঙ্গলবার দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে হাওড়া পুরসভার পাশে হাওড়া ট্রেড সেন্টারে।

জানা গিয়েছে, মৃত দু’জনের নাম শেখ ইরফান এবং খোকন। এঁদের একজন হাওড়া মঙ্গলাহাটের ওস্তাগর এবং অন্য জন শ্রমিকের কাজ করেন। মঙ্গলাহাটের দিন হওয়ায় এ দিন ট্রেড সেন্টারে গুদাম থেকে মালপত্র সরানোর কাজ করছিলেন ওঁরা। তখনই রড বহুতলের ছাদ থেকে তাঁদের মাথার উপর পড়ে। মঙ্গলাহাটের ব্যবসায়ীরাই তাঁদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − eighteen =