কলকাতায় ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল আলিপুরের ট্রেজারি বিল্ডিংয়ে

কলকাতা : মহানগরী কলকাতায় ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল আলিপুরের ট্রেজারি বিল্ডিংয়ে। মঙ্গলবার সকালে আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ের পাঁচ তলায় অবস্থিত দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের বন বিভাগের অফিসে আগুন লাগে। আগুনের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।

তবে দমকল কর্মীদের তৎপরতায় বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে এই গুরুত্বপূর্ণ সরকারি ভবনটি। এদিন সকালে বন বিভাগের অফিসের কর্মীরা কাজে যোগ দিতে এসে প্রথম আগুনের শিখা ও ধোঁয়া দেখতে পান। দ্রুত খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। যেহেতু এই বিল্ডিংয়ে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দফতর রয়েছে, তাই আগুনের খবর পাওয়া মাত্রই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, মিটার বক্স থেকে শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − nine =