বাংলায় জনবিন্যাসের পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ অমিত মালব্যের

কলকাতা : পশ্চিমবঙ্গের কথিত জনতাত্ত্বিক বা জনবিন্যাসের পরিবর্তন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় জনতা পার্টির আইটি সেল প্রধান অমিত মালব্য। রবিবার সমাজ মাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে তিনি দাবি করেন, বাংলা দ্রুত বদলে যাচ্ছে এবং এর পেছনে জনসংখ্যা কাঠামোর পরিবর্তন একটি বড় কারণ।

অমিত মালব্য লিখেছেন, “চারপাশে তাকিয়ে দেখুন—আপনারা কি দেখতে পাচ্ছেন না বাংলা কীভাবে বদলে যাচ্ছে? এটাই হলো জনতাত্ত্বিক পরিবর্তন।” তিনি জানান, তাঁর তথ্যচিত্র সিরিজ ‘দ্য সাইলেন্ট ইনভেশন’ -এর তৃতীয় পর্ব প্রকাশিত হয়েছে, যেখানে এই বিষয়টিকেই গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে।

নিজের বিবৃতিতে তিনি বলেন, যেকোনও সভ্যতা ততক্ষণই সুরক্ষিত থাকে, যতক্ষণ সে নিজের পরিচয় রক্ষা করতে পারে। তাঁর মতে, অনিয়ন্ত্রিত অনুপ্রবেশ কেবল জনসংখ্যার অনুপাতকেই প্রভাবিত করে না, বরং ধীরে ধীরে সংস্কৃতি, ভাষা, খাদ্যাভ্যাস, উৎসব এবং শেষ পর্যন্ত ক্ষমতার ভারসাম্যকেও বদলে দেয়।

ইতিহাসের প্রসঙ্গ টেনে অমিত মালব্য বলেন, যে সমাজ জনতাত্ত্বিক বাস্তবতাকে উপেক্ষা করে, তারা প্রথমে নিজেদের পরিচয় হারায় এবং পরে নিজেদের কণ্ঠস্বরও হারিয়ে ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 2 =