ভারত-মালয়েশিয়ার অংশীদারিত্ব নতুন গতি পাবে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

পুত্রজায়া ও নয়াদিল্লি : রবিবার মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মালয়েশিয়ায় ভারতীয় কর্মীদের সুরক্ষার জন্য সামাজিক সুরক্ষা চুক্তি, পর্যটনের জন্য বিনামূল্যে ই-ভিসা এবং মালয়েশিয়ায় ডিজিটাল ইন্টারফেস ইউপিআই বাস্তবায়নের মতো পদক্ষেপগুলি উভয় দেশের নাগরিকদের জীবনকে সহজ করবে। তিনি বলেছেন, আজকের চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক প্রতিষ্ঠানগুলিতে সংস্কার অপরিহার্য। ভারত এবং মালয়েশিয়া শান্তির জন্য সমস্ত প্রচেষ্টাকে সমর্থন অব্যাহত রাখবে| সন্ত্রাসবাদের বিরুদ্ধে উভয় দেশের বার্তা স্পষ্ট: কোনও দ্বিমুখী নীতি নয়, কোনও আপস নয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত এবং মালয়েশিয়ার মধ্যে সম্পর্ক খুবই বিশেষ। দুটি দেশ সামুদ্রিক দিক দিয়ে প্রতিবেশী এবং এই দুই দেশের জনগণের মধ্যে শতাব্দীব্যাপী গভীর এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, জ্বালানি, অবকাঠামো এবং উৎপাদন খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার হয়েছে। ডিজিটাল অর্থনীতি, জৈবপ্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তিতে পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি পর্যটন এবং জনগণের সংযোগও গভীর হয়েছে। এই অর্জনগুলি দ্বারা অনুপ্রাণিত হয়ে দুই দেশ তাদের অংশীদারিত্বকে গতি এবং গভীরতার সিদ্ধান্ত নিয়েছে।

নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারত এবং মালয়েশিয়া সন্ত্রাসবাদ দমন, গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়া এবং সামুদ্রিক নিরাপত্তায় সহযোগিতা আরও জোরদার করবে।

প্রতিরক্ষা সহযোগিতাও সম্প্রসারিত হবে। এআই এবং ডিজিটাল প্রযুক্তির পাশাপাশি, সেমিকন্ডাক্টর, স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে অংশীদারিত্বকে এগিয়ে নেওয়ার জন্য সহমত দুই দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =