যাদবপুরে বহুতল থেকে নীচে পড়ে অস্বাভাবিক মৃত্যু এক ব্যক্তির

কলকাতা : বহুতল থেকে নীচে পড়ে অস্বাভাবিক মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম তপন দাস। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে যাদবপুর থানা এলাকার দেশবন্ধু রোড কামারপাড়াতে।

তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের মন্দারমণি কোস্টাল থানা এলাকায়। মৃত ব্যক্তি তাঁর বোনের ছেলের বাড়িতে বেড়াতে এসেছিলেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই দিন গভীর রাতে শৌচাগারে যাওয়ার সময় উপর থেকে পড়ে যেতে পারেন মৃত ব্যক্তি। মৃত্যুর কারণ

জানতে দেহটি নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ সবদিক খতিয়ে দেখছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =