মর্মান্তিক! গাজিয়াবাদে ৯-তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু তিন বোনের

গাজিয়াবাদ : উত্তর ওরাদেশের গাজিয়াবাদে ঘটে গেল মর্মান্তিক ও রোমহর্ষক ঘটনা। আবাসনের ৯-তলা থেকে একইসঙ্গে ঝাঁপ দিল তিন নাবালিকা বোন, মৃত্যু হয়েছে তিনজনেরই।

বুধবার ভোররাত ২টো নাগাদ গাজিয়াবাদের লোনি এলাকার টিলা মোড় থানা এলাকায় ভারত সিটি রেসিডেন্সিয়াল টাউনশিপে এই ঘটনাটি ঘটে। কী কারণে তিন বোন একইসঙ্গে ঝাঁপ দিল, তা এখনও জানা যায়নি। তবে, প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তারা একটি অনলাইন টাস্ক-ভিত্তিক গেম খেলত।

একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে, তিন বোন একসঙ্গে সবকিছু করত, তাঁরা স্নান, খাওয়া, ঘুমানো এবং অন্যান্য দৈনন্দিন কাজকর্ম সবই একসঙ্গে করতো। তাঁদের বাবা-মা অনলাইন গেমিং আসক্তির বিরুদ্ধে আপত্তি জানাতেই তিন বোন একসঙ্গে ৯-তলা থেকে ঝাঁপ দেয়। মৃত তিন বোনের নাম – পাখি (১২), প্রাচী (১৪) এবং বিশিকা (১৬)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =