পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আনুন, অনুপ্রবেশ বন্ধ হবে : অমিত শাহ

ব্যারাকপুর : বাংলায় বিজেপি সরকার আনুন, অনুপ্রবেশ বন্ধ হবে, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকালে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর আনন্দপুরী মাঠে কর্মী সম্মেলন করেন অমিত শাহ। সেখানে বনগাঁ, বসিরহাট, বারাসত ও ব্যারাকপুর— এই চারটি সাংগঠনিক জেলার বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুপ্রবেশ নিয়ে কটাক্ষ করে অমিত শাহ বলেন, ‘‘এ বার বাংলায় বিজেপি সরকার গড়া শুধু এ রাজ্যের জন্য জরুরি নয়। এখানে যে ভাবে অনুপ্রবেশ হচ্ছে, তাতে গোটা দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে। অনুপ্রবেশকারীদের রুখতে হবে তো? মমতাদিদি বলেন, কেন্দ্র কী করে? আমি সংসদে বলেছিলাম, ফেন্সিংয়ের জন্য জায়গা দিচ্ছে না মমতার সরকার। তাই সীমানা দেওয়া যাচ্ছে না। তাই নদী, নালা দিয়ে যে অনুপ্রবেশ হয়, তাদের আপনার পুলিশ আটকায় না। তাদের জাল নথি দিয়ে পুরো দেশে পাঠিয়ে দেয়। তৃণমূলের সাংসদেরা এই নিয়ে বিরোধিতা করেন আমার ভাষণের। কলকাতা হাইকোর্টও কিছু দিন আগে নির্দেশ দিয়েছে জমি দিতে। হাইকোর্ট বলেছে, মমতার সরকার অনুপ্রবেশ রুখতে সচেষ্ট নয়। বড় ধাক্কা লেগেছে। উনি এখনও দেবেন না। কারণ তাঁর ভোটব্যাঙ্ক ওই অনুপ্রবেশকারী।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 11 =