ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনায় ৫ পুলিশ কর্মীর মৃত্যু, ৩ জন গুরুতর আহত

ঝাড়সুগুড়া : ওড়িশার ঝাড়সুগুড়া জেলায় ট্রেলার ও পুলিশের এসইউভি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ৫ জন পুলিশ কর্মীর। এছাড়াও ৩ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার ঝাড়সুগুড়া সদর থানার কাছে ৪৯ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, পুলিশের এসইউভি গাড়িটিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দ্রুতগামী একটি ট্রেলার। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে পুলিশের বোলেরো গাড়িটি মারাত্মকভাবে দুমড়ে যায়। সংঘর্ষের তীব্রতার কারণে ঘটনাস্থলেই পাঁচ পুলিশ কর্মীর মৃত্যু হয়।

মৃত পুলিশ কর্মীরা হলেন, এপিআর কাশিরাম ভোই ও দেবদত্ত সা, ড্রিল সাব-ইন্সপেক্টর নিরঞ্জন কুজুর, এপিআর হাবিলদার লিঙ্গরাজ ধুরুয়া ও হোম গার্ড ভক্তবন্ধু মির্ধা। ৫ পুলিশ কর্মীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ঝাড়সুগুড়ার এসপি গুন্ডালা রেড্ডি রাঘবেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =