সিকিমে ৪.৬ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

গ্যাংটক : বৃহস্পতিবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম। বৃহস্পতিবার সকাল ১টা ৩৪ মিনিট নাগাদ অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬।

জাতীয় ভূতত্ত্ব সর্বেক্ষণ (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি)-এর তথ্য অনুসারে,বৃহস্পতিবার সকাল ১১টা ৩৪ মিনিট নাগাদ ভূমিকম্পটি ঘটে। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল ছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিমসিকিমের গেজিং এলাকায়।

এই ভূমিকম্পের প্রভাব সিকিমের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা এবং প্রতিবেশী দেশ নেপাল-এর পূর্বাঞ্চলেও অনুভূত হয়। তবে সংবাদ লেখা পর্যন্ত কোথাও কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

উল্লেখযোগ্যভাবে, গত কয়েক সপ্তাহ ধরেই সিকিমে হালকা থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প লক্ষ্য করা যাচ্ছে। তা সত্ত্বেও, এখনও পর্যন্ত বড় কোনও দুর্ঘটনার খবর নেই বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + three =