সুমন মন্ডল,চন্দ্রকোনা : চন্দ্রকোনার মানিককুণ্ডু এলাকা বন্যার জলে প্লাবিত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন।
এই পরিস্থিতিতে জলমগ্ন এলাকা থেকে এক প্রসূতি মহিলাকে স্পিডবোটে করে উদ্ধার করল চন্দ্রকোনা থানার পুলিশ।উদ্ধার অভিযানে দেখা গেল ব্যতিক্রমী ছবি। চন্দ্রকোনা থানার ভারপ্রাপ্ত আধিকারিক (OC) প্রত্যয় দাস নিজেই স্পিডবোট চালিয়ে প্লাবিত এলাকা থেকে প্রসূতি মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেন।

বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ওসির এই সরাসরি উদ্ধারকাজে অংশগ্রহণ নজর কেড়েছে। বন্যার মতো প্রতিকূল পরিস্থিতিতে পুলিশের তৎপরতার পাশাপাশি ওসি প্রত্যয় দাসের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

