বাংলা সাহিত্যের অধুনা ভগীরথ শংকর আর নেই

কলকাতা : মণিশংকর মুখোপাধ্যায় প্রয়াত। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর।

১৯৩৩ সালের ৭ ডিসেম্বর অধুনা বাংলাদেশের যশোহর জেলায় জন্ম মণিশঙ্করের। আইনজীবী বাবা হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই কলকাতায় চলে আসেন। বসবাস করতে থাকেন হাওড়ায়। সেখানেই শংকরের বেড়ে ওঠা, লেখাপড়া। পরবর্তী কালে তাঁর সাহিত্যচর্চার শুরুও এখান থেকেই। ১৯৫৫ সালে তাঁর প্রথম বই প্রকাশিত হয়।

বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক শংকরের-এর সাহিত্যজীবনের শুরুটা ছিল অত্যন্ত উজ্জ্বল। তাঁর প্রথম বই প্রকাশিত হয় ১৯৫৫ সালে। অল্প বয়সেই লেখা কত অজানারে তাঁকে পাঠকমহলে বিপুল পরিচিতি এনে দেয়। সেই বইয়ের সাফল্যই যেন তাঁর দীর্ঘ সাহিত্যপথের ভিত্তি রচনা করে।

জনপ্রিয়তার নিরিখে তাঁর ‘চৌরঙ্গী’ এক অনন্য মাইলফলক—২০১২ সাল পর্যন্ত উপন্যাসটির ১১১তম সংস্করণ প্রকাশিত হয়েছে, যা বাংলা সাহিত্যে বিরল কৃতিত্ব। অন্যদিকে বোধোদয় প্রকাশের পর তিনি বিশেষভাবে প্রশংসিত হন। পরে শংকর নিজেও স্বীকার করেন, পাঠকমহলের নিন্দা-প্রশংসা মিলিয়েই তিনি বোধোদয়-কে ভালবাসতে শিখেছিলেন।

বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার দুপুরে সেখানেই জীবনাবসান ঘটে তাঁর। সাহিত্যিকের প্রয়াণে শোকস্তব্ধ বাঙালি পাঠক, সাহিত্যিকমহল এবং বাংলা বিনোদনদুনিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 8 =