নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে জীবনতলা থানায় অভিযোগ

জীবনতলা : বারবার ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ছে এলাকার বহু মানুষের। এ বিষয়ে ভোটার লিস্টে নাম তুলতে হিমশিম খাচ্ছে এলাকার সাধারণ মানুষ। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ২নং ব্লকের বৈধ ভোটার হওয়া স্বত্তেও এসআইআর প্রক্রিয়ায় বারবার ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানুষজনকে নিয়ে এসে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে জীবনতলা থানায় অভিযোগ দায়ের করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা।

শুক্রবার সকালে ক্যানিং ২ ব্লকের অন্তর্গত জীবনতলা থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ জানান শওকাত। তাঁর অভিযোগ ইচ্ছে করে পরিকল্পিত ভাবে ক্যানিং পূর্ব বিধানসভায় প্রায় ৩১ হাজার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিজেপির অঙ্গুলি হেলনে এই কাজ করছেন জাতীয় নির্বাচন কমিশনার। আর তাই এ বিষয়ে শওকাত মোল্লা জীবনতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার নাম বাদ যাওয়া বেশ কিছু ভোটারকে সাথে নিয়ে। শওকাত অভিযোগ করেন, “সাধারণ মানুষকে এসআইআরের নামে হেনস্থা করা হচ্ছে।

বার বার শুনানিতে ডেকেও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। আসলে বিজেপির অঙ্গুলি হেলনেই নির্বাচন কমিশন এই কাজ করছে। আর তাই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধেই আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। আগামীদিনে পশ্চিমবঙ্গের প্রতিটি থানাতে ওঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =